দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়নে বিলম্ব হলে জনগণ রাজপথে নেমে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ বাস্তবায়ন করবে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের প্রশ্নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের তরুণরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, প্রতিবছর বন্যা, পাহাড়ধস, অতিবৃষ্টি ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটছে। এসব সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড দিয়ে সমস্যার সমাধান হবে না। তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিরোধী দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আহ্বান জানান।
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ডা. ফখরুদ্দিন মানিক, অ্যাডভোকেট কামাল উদ্দিন, একেএম শামছুদ্দিন, অধ্যাপক আবু ইউসুফ, সাঈদ উদ্দিন, মো. ইসমাইল হোসেন, শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং মাওলানা নাজমুল আলম।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
যে আই